রিটার্ন এবং রিফান্ড পলিসি (Return & Refund Policy)
***English version below***
চৌধুরী অয়েল মিল (Chowdhury Oil Mill) থেকে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎপাদিত সরিষার তেলের গুণমান বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। যেহেতু এটি একটি খাদ্যদ্রব্য, তাই স্বাস্থ্য সুরক্ষা ও গুণমান নিশ্চিত করতে আমাদের রিটার্ন পলিসি অত্যন্ত কঠোরভাবে পালন করা হয়।
অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন:
১. সময়সীমা (Notification Window)
পণ্য ডেলিভারি পাওয়ার পর কোনো অভিযোগ থাকলে অবশ্যই ২ দিনের (৪৮ ঘণ্টা) মধ্যে আমাদের জানাতে হবে। এই সময়ের পরে কোনো ধরনের রিটার্ন বা পরিবর্তনের অনুরোধ গ্রহণ করা হবে না।
২. থার্ড-পাটি ডেলিভারি জনিত ক্ষতি (Delivery Damage)
কুরিয়ার বা অন্য কোনো থার্ড-পাটি ডেলিভারি সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠানোর সময় কোনো ধরনের ভাঙা-চোরা, লিকেজ বা ক্ষতির জন্য চৌধুরী অয়েল মিল দায়ী থাকবে না। পণ্য আমাদের কারখানা থেকে কুরিয়ারে হস্তান্তরের পর এর সকল দায়িত্ব কুরিয়ার কর্তৃপক্ষের। আমরা পরামর্শ দিই যে, পার্সেলটি গ্রহণ করার সময় ভালো করে দেখে নেবেন।
৩. সিদ্ধান্ত পরিবর্তন (Change of Mind)
খাদ্যদ্রব্যের সংবেদনশীলতা ও স্বাস্থ্যবিধির কারণে, পণ্য অর্ডার করার পর বা ডেলিভারি পাওয়ার পর "সিদ্ধান্ত পরিবর্তন" (Change of Mind) এর ভিত্তিতে কোনো পণ্য ফেরত বা পরিবর্তন করা হয় না। দয়া করে অর্ডার নিশ্চিত করার আগে পরিমাণ এবং পণ্যের ধরণ (যেমন: ১ লিটার বা ৫ লিটার) যাচাই করে নিন।
৪. রিটার্ন ডেলিভারি খরচ (Return Shipping Fee)
কোনো বিশেষ কারণে পণ্য ফেরত পাঠাতে হলে, সেই রিটার্ন ডেলিভারি খরচ সম্পূর্ণভাবে ক্রেতাকে বহন করতে হবে। চৌধুরী অয়েল মিল কোনো রিটার্ন ডেলিভারি চার্জ প্রদান করবে না। আপনার রিফান্ড অনুমোদিত হলে, মূল শিপিং চার্জ বাদ দিয়ে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
৫. রিটার্ন বা পরিবর্তনের সাধারণ শর্তাবলী:
পণ্যটি ফেরতযোগ্য হওয়ার জন্য (শুধুমাত্র বৈধ মানের অভিযোগের ক্ষেত্রে):
পণ্যটি অবশ্যই অব্যবহৃত এবং ডেলিভারি পাওয়ার সময়ের মতো একই অবস্থায় থাকতে হবে।
বোতলের আসল সিল (Original Seal) অক্ষত থাকতে হবে। খোলা বা সিল ভাঙা কোনো বোতল আমরা ফেরত গ্রহণ করি না।
পণ্যটি অবশ্যই এর আসল প্যাকেজিং সহ ফেরত দিতে হবে।
পণ্য ক্রয়ের রশিদ বা প্রমাণ (Receipt/Proof of Purchase) থাকতে হবে।
৬. রিফান্ড প্রক্রিয়া (Refund Process)
আপনার পাঠানো পণ্যটি আমাদের কাছে পৌঁছানোর পর আমরা সেটি পরিদর্শন করব এবং আপনাকে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের মাধ্যমে জানানো হবে যে আমরা পণ্যটি পেয়েছি। আপনার রিফান্ড অনুরোধটি অনুমোদিত বা প্রত্যাখ্যাত হয়েছে কি না, তাও আপনাকে জানিয়ে দেওয়া হবে।
অনুমোদিত হলে, আপনার মূল পেমেন্ট মেথড (যেমন: বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফার) এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।
৭. যোগাযোগ করুন
রিটার্ন প্রক্রিয়া শুরু করতে বা যেকোনো প্রয়োজনে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন:
হোয়াটসঅ্যাপ: +৮৮০১-৮৯৪৪-৩৪৩৮৬
ঠিকানা: ৪০৮/৩৮৯, বাতাসা পট্টি, পুরাণ বাজার, চাঁদপুর ৩৬০০, বাংলাদেশ।
Return & Refund Policy
Thank you for shopping at Chowdhury Oil Mill. We take great pride in the quality of our mustard oil. Because our products are food items, we maintain a strict return policy to ensure the safety and health of all our customers.
Please read the following conditions carefully:
1. Notification Window
All return requests or quality concerns must be reported to us within 2 days (48 hours) of the delivery date. After this period, we unfortunately cannot offer you a return or exchange.
2. Third-Party Delivery Damage
Chowdhury Oil Mill is not responsible for any damage, leakage, or breakage caused by third-party delivery servicesor couriers. Once the product leaves our facility and is handed to the carrier, the liability for physical handling shifts to the delivery provider. We recommend inspecting your package before signing for it.
3. Change of Mind
Due to the nature of food products and hygiene standards, we do not accept returns or exchanges for change of mind. Please ensure you have selected the correct quantity and product type (e.g., 1L vs 5L) before finalizing your order.
4. Return Shipping Costs
The customer is responsible for paying for their own shipping costs for returning any item. Chowdhury Oil Mill does not cover return delivery fees. Shipping costs are non-refundable. If you receive a refund, the cost of the original shipping will be deducted from your refund.
5. General Conditions for Return
To be eligible for a return (under valid quality claims):
The item must be unused and in the same condition that you received it.
The original seal must be intact. We cannot accept any bottle that has been opened.
The item must be in its original packaging.
A receipt or proof of purchase is required.
6. Refund Process
Once your return is received and inspected, we will send you an email or WhatsApp message to notify you that we have received your returned item. We will also notify you of the approval or rejection of your refund.
If approved, your refund will be processed via your original method of payment (e.g., bKash, Nagad, or Bank Transfer) within a certain amount of days.
7. Contact Us
To initiate a return or if you have any questions, please contact us immediately:
WhatsApp: +8801894434386
Address: 408/389, Batasha Potti, Puran Bazar, Chandpur 3600, Bangladesh
যোগাযোগ
📧 service@chowdhuryoilmill.com
সামাজিক মাধ্যম
📞 +8801894434386
ঠিকানা
৪০৮/৩৮৯, বাতাসা পট্টি, পুরান বাজার, চাঁদপুর-৩৬০০, বাংলাদেশ।
